অযোধ্যা: সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, পেশাগত মর্যাদা এবং কল্যাণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে অযোধ্যা ধামে অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস (ইন্ডিয়া)-এর জাতীয় পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক।
অযোধ্যার হানুমান বাগে আয়োজিত এই সম্মেলনের আয়োজনে রয়েছে উত্তরপ্রদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (UPAJ)। উপস্থিত রয়েছেন NUJ(I)-এর জাতীয় সভাপতি সুরেশ শর্মা এবং সাধারণ সম্পাদক ত্রিয়ুগ নারায়ণ তিওয়ারি সহ বিভিন্ন রাজ্যের সিনিয়র সাংবাদিকরা।
বৈঠকের পাশাপাশি প্রতিনিধিরা সরযূ আরতি, রাম মন্দির ও হনুমানগড়ী দর্শন করবেন বলেও জানা গেছে।

0 Comments